দ্রাবিড়কে কোচ হিসেবে পেতে আগ্রহী ভারত

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ১৫:৪০আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৫:৪৫

রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে যেতেই রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি শেষ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টিম ডিরেক্টর হিসেবে তাকে আর চাইছে না বিসিসিআই। তবে এবার হেড কোচ নিতে আগ্রহী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, এবার সেই দায়িত্বের জন্য ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের কাছে দ্বারস্থ হয়েছে তারা।
মূলত বিসিসিআই’র ক্রিকেট উপদেষ্টা কমিটির ইচ্ছাতেই এমনটি হতে যাচ্ছে। ইতোমধ্যেই দ্রাবিড় ভারত ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে এক বছরেরও বেশি সময় দায়িত্বে রয়েছেন। তার কাছে এ ব্যাপারে প্রস্তাবও পাঠানো হয়েছে। কিন্তু একটু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন নির্ভরতার প্রতীক দ্রাবিড়।
জানা গেছে, দ্রাবিড় রাজি হলে বিশাল সময়ের জন্যই দায়িত্ব পাবেন। যেটা খুব সম্ভব ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।
উল্লেখ্য, এই মুহূর্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ার ডেভিলসের পরামর্শক হয়ে কাজ করছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি