বিশ্বকাপ জিততে উইন্ডিজ মেয়েদের টার্গেট ১৪৯ রান

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ১৬:২৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৭:২১

বিশ্বকাপ জিততে উইন্ডিজ মেয়েদের টার্গেট ১৪৯ রান মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ১৪৯ রানের টার্গেট দিয়েছে অসি প্রমীলারা। এদিন কলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান করেছে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জয়ের সামনে থাকা অস্ট্রেলিয়া।

আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ১৫ রানের মাথায় অ্যালিসা হেলিকে (৪) আউট করেন ম্যাথুস। তবে তাতে খুব বেশি সমস্যা হয়নি অসিদের।

দ্বিতীয় উইকেট জুটিতে দলের স্কোরশিটে ৭৭ রান যোগ করেন অধিনায়ক মেগ ল্যানিং ও এলিসি ভিলানি। দু’জনই পেয়েছেন ফিফটির দেখা। ৩৭ বলে ৯টি চারে সাজানো ৫২ রানের ইনিংস খেলে ডোটিনের শিকারে পরিণত হন ভিলানি।

ল্যানিংয়ের ইনিংসটিও থামে ৫২ রানে। ক্যারিবীয় বোলার আনিসা মোহামেদের এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৪৯ বলে আটটি চারের মারে মূল্যবান ইনিংসটি দলকে উপহার দেন অসি অধিনায়ক। ২৩ বলে দুটি ছক্কায় ২৮ রান করেন এলিসি পেরি। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলার ডোটিন। একটি করে উইকেট নেন আনিসা মোহামেদ ও ম্যাথুস।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি