ক্যারিবীয় মেয়েদের সঙ্গে নাচলেন স্যামিরাও

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ১৮:২১আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৮:৩০

ক্যারিবীয় মেয়েদের সঙ্গে নাচলেন স্যামিরাও বিশ্বকাপ এলেই দুর্দান্তভাবে মুহূর্তকে উদযাপন করে ওয়েস্ট ইন্ডিজ। যার প্রমাণ পাওয়া গেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কিছুদিন আগেই ভারতের বিপক্ষে সেমিফাইনাল জিতে ব্র্যাভোর গাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তালে টিম হোটেলে নেচেছিলেন স্যামি-ব্রাভোরা। এবার সেই ঢংয়েই নাচলেন ওয়েস্ট ইন্ডিজের মেয়েরাও।
রবিবার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। সেই ম্যাচে জয় পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে এসে দুই হাত মুষ্টিবদ্ধ করে একবার সামনে এনে, তারপর আবার বুকের কাছে এনে উদ্‌যাপন করেছেন ক্যারিবীয় শিরোপা জয়ীরা। যেখানে ইডেনের মাঠেই যোগ দেন ওয়েস্ট ইন্ডিজ ছেলেদের দলের অধিনায়ক ড্যারেন স্যামি ও অন্যান্য সদস্যরা।
এমন উদযাপন ভঙ্গি ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দেখিয়েছিলেন ক্রিস গেইল। সেই থেকেই এমন ভঙ্গিতে নিজেদের জয়ের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছে ওয়েস্ট ইন্ডিজ। মূলত গানটি গেয়েছিলেন ড্যারেন ব্র্যাভোই।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি