'খলনায়ক' স্টোকসের পাশে মরগান

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০১৬, ০১:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ০১:৪২

হতাশায় ভেঙে পড়লেন স্টোকস শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জিততে দরকার ১৯ রান। ম্যাচ তখন ইংলিশদের দিকেই। জয়ের প্রস্তুতি প্রায় সেরেই ফেলেছিলেন ইংলিশ অধিনায়ক মরগান। বল হাতে এলেন বেন স্টোকস। স্ট্রাইকে আট নম্বরে নামা কার্লোস ব্রাথওয়েট।

এমন অবস্থায় সাধারণত চাপে থাকার কথা ব্যাটসম্যানের। কিন্তু কোথায় কি! প্রথম বলেই স্টোকসকে ছক্কা হাঁকান ব্রাথওয়েট। বলটি গ্যালারিতে গিয়ে মানুষের ভিড়ে মিশে গেলেও আশা ছিল ইং‌ল্যান্ডেরই। পরের বলটিও ছক্কা, জয়ের একদম কাছে ক্যারিবিয়ানরা। চার বলে প্রয়োজন মাত্র ৭ রান। তৃতীয় বলেও ছক্কা। ম্যাচ ড্র। পরের বলে ফের ছক্কা। পরপর চার বলে চার ছক্কা মেরে ইংলিশদের কাছ থেকে বলা যায় বিশ্বকাপ ছিনিয়ে নিলেন ব্রাথওয়েট।

ক্রিকেটবিশ্বে তখন ব্রাথওয়েট বন্দনা। আর ফাইনালের খলনায়ক বনে গেলেন বেন স্টোকস। এমন অবস্থায় তার পাশে দাঁড়ালেন অধিনায়ক মরগান। তিনি বলেন, ‘সে অত্যন্ত চমৎকার বোলার। আমি সত্যিই বিশ্বাস করি যে বিশেষ কোনও কিছু করার শুরু এটা। এটা তার ভুল না। আমরা একসাথে আছি, জয় উপভোগ করি এবং দুঃখও সমান ভাগে ভাগ করে নিই।’

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি