শেকড় ভুলে যাননি মুস্তাফিজ

মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা
০৪ এপ্রিল ২০১৬, ১৫:৪৪আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৫:৪৮

শেকড় ভুলে যাননি মুস্তাফিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে প্রায় এক সপ্তাহ গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে কাটিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ছুটি শেষে সোমবারই ঢাকায় ফিরেছেন এই 'বিস্ময় বালক'।
ঢাকায় ফেরার আগে ঘুরে গেলেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ। যে মাঠে ক্রিকেটে হাতেখড়ি সে মাঠের কথা ভুলে যাননি তিনি। রবিবার বিকেলে এই মাঠে প্রশিক্ষক হিসেবে হাজির হয়েছিলেন মুস্তাফিজ।

মূলত সুন্দরবন ক্রিকেট একাডেমি থেকেই মুস্তাফিজের উত্থান। এদিন তিনি অনুপ্রেরণা দিলেন ক্লাবের উত্তরসূরিদের। মুস্তাফিজ বলেন, 'এই মাঠে ঘাম ঝরিয়ে খেলা শিখেছি। আমি যখন প্র্যাকটিস করতাম তখন খোলোয়াড়ের সংখ্যা ছিল অনেক কম। এখন প্রশিক্ষণার্থীর সংখ্যা দেখে আমার অনেক ভালো লাগছে। বড় ক্রিকেটার হতে হলে ক্রিকেট নিয়ে সাধনা করতে হবে। প্রতিনিয়ত নতুন কিছু শেখার ইচ্ছে নিয়ে খেলতে হবে।'

সুন্দরবন ক্রিকেট একাডেমি থেকে আগামী দিনে আরও ভালো ক্রিকেটার তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। জেলা ক্রীড়াঙ্গণে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলছে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি। এই একাডেমিতে মুস্তাফিজ ছাড়াও জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারের উত্থান।

সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক আলতাফ হোসেন ক্রিকেট খেলোয়াড় গড়ার কারিগর। তিনি নিরলসভাবে পরিশ্রম করে চলছেন। এই একাডেমিতে ৪ শতাধিক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি