বিশ্বকাপের সেরা দলে মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৬:৪৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৭:১১

বিশ্বকাপের সেরা দলে মুস্তাফিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে রবিবার রাতে। আইসিসি সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে। এই তালিকায় দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন কাটার বিশেষজ্ঞ খ্যাত মুস্তাফিজুর রহমান। এছাড়া বিশ্বকাপের এই সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে বিরাট কোহলিকে। দারুণ পারফরম্যান্স করে বিরাট কোহলি টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

১২ জনের ওই তালিকা সোমবার দুপুরে প্রকাশ করেছে আইসিসি। কোহলিকে অধিনায়ক করে যে দল দেওয়া হয়েছে তাতে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের চার ক্রিকেটার। দুজন করে খেলোয়াড় আছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া একজন করে খেলোয়াড় রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার ও নিউজিল্যান্ডের।

প্রসঙ্গত, বিশ্বকাপের সেরা দলটিকে বেছে নিয়েছেন বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারর ও ধারাভাষ্যকাররা। কন্ডিশন ও পারফরম্যান্সের উপর ভিত্তি করে টুর্নামেন্টের সেরা দল নির্বাচন করেছেন নির্বাচকরা।

বিশ্বকাপে আইসিসির ঘোষিত সেরা একাদশ: জেসন রয় (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেট রক্ষক), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), জো রুট (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), ডেভিড উইলি (ইংল্যান্ড), স্যামুয়েল বাদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), আশিষ নেহরা (ভারত), ‍মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ, দ্বাদশ)।

বিশ্বকাপের সেরা দলে মুস্তাফিজ

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি