বাংলালিংকের শুভেচ্ছাদূত সাকিব-শিশির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৮:২৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৮:৩১

বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব-শিশির বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার আবারও নতুন করে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

এই চুক্তি অনুযায়ী আগামী দুই বছর তারা বাংলালিংকের প্রতিনিধিত্ব করবেন। সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।

বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাকিব বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ক্রিকেটার। তিনি অধ্যাবসায়, মেধা, দক্ষতা এবং একাগ্রতার মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। বাংলালিংক তার সঙ্গে একত্রিত হতে পেরে গর্বিত। সাকিবের দৃষ্টান্ত অনুসরণের মাধ্যমে বাংলালিংকও একটি বিশ্বমানের ডিজিটাল কোম্পানিতে পরিণত হতে চায়।

সাকিব তার বক্তব্যে বলেন, ‘বাংলালিংক দেশকে এগিয়ে নিতে এবং দেশের মানুষের ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি তাদের অংশীদার হতে পেরে আনন্দিত এবং সম্মানিত।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি