আইপিএল খেলতে মঙ্গলবার ভারত যাচ্ছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ২০:০১আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ২০:০৩

আইপিএল খেলতে মঙ্গলবার ভারত যাচ্ছেন সাকিব আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। আগামীকাল মঙ্গলবার আইপিএল খেলতে ভারতের উদ্দেশে রওনা দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মুস্তাফিজ কবে যাচ্ছেন বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাকিবের সঙ্গে একই ফ্লাইটে তিনিও ভারতে যাচ্ছেন।

বিশ্বকাপের পরপর দেশে ফিরে পরিবারকে একান্ত সময় দিতে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন সাকিব। শুক্রবার কক্সবাজার থেকে ফেরেন তিনি। আজ সোমবার বাংলালিংকের সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেন তিনি। ওখানেই তিনি তার ভারত যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

গত আসরে আইপিএলের সবগুলো ম্যাচে খেলা হয়নি সাকিবের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থাকায় দলের সঙ্গে যোগ দিতে হয়েছে তাকে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি