নির্বাচক কমিটি অকার্যকর, সরে দাঁড়ালেন ওয়াকার

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০১৬, ১৪:১৮আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৪:২৪

নির্বাচক কমিটি অকার্যকর, সরে দাঁড়ালেন ওয়াকার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ব্যাপক পরিবর্তন হচ্ছে পাকিস্তান ক্রিকেটে। শহীদ আফ্রিদির মতো সরে দাঁড়িয়েছেন কোচ ওয়াকার ইউনুস। সঙ্গে পাকিস্তানের বর্তমান নির্বাচক কমিটিকেও অকার্যকর ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কোচ ওয়াকার চুক্তি শেষ হওয়ার তিন মাস আগেই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর একদিন আগেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান শহীদ আফ্রিদি। লাহোরে পিসিবির সঙ্গে আলোচনা শেষেই এ সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়াকারের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই সমালোচনার মুখে পড়ে হারুন রশিদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এরপরেই তাৎক্ষণিকভাবে তার কমিটিকে অকার্যকর ঘোষণা করে পিসিবি। আর নতুনভাবে নির্বাচক কমিটি করতে একটি বিশেষ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।    

মূলত এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের পরই একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। তাদেরকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স তদন্ত করারও দায়িত্ব দেওয়া হয়। এর ভিত্তিতেই নতুন করে সাজানো হচ্ছে পাকিস্তান ক্রিকেটকে।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি