বিসিসিআইকে ভর্ৎসনা করলেন ভারতের সর্বোচ্চ আদালত

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০১৬, ১৮:৪৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৯:০৫

ভারতের সর্বোচ্চ আদালতের তোপের মুখে বিসিসিআই ভারতের সর্বোচ্চ আদালত ভর্ৎসনা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)! মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, ভারতের ক্রিকেটের উন্নয়নে কোনও কাজই করেনি বিসিসিআই।
লোধা প্যানেলের প্রস্তাব নিয়ে এদিন শুনানি ছিল দেশটির সর্বোচ্চ আদালতে। শুনানিতে উঠে আসে বিভিন্ন রাজ্য সংস্থাকে অর্থবণ্টনের বিষয়টি। দেখা গেছে, ২৯ রাজ্যের মধ্যে ১১টি রাজ্য সংস্থার কাছে কোনও টাকা নেই। সুপ্রিম কোর্ট জানতে চান, ‘কেনও এই রাজ্য সংস্থাগুলোকে ভিক্ষা করতে হবে?’ গত পাঁচ বছরে এই রাজ্য সংস্থাগুলোকে বোর্ড কত টাকা দিয়েছে, তা জানতেও চান আদালত।
সুপ্রিম কোর্টের সেই বেঞ্চ এসময় বিসিসিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আরও বলেন, ‘বিসিসিআই রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে ৪৮০ কোটি টাকা দিয়েছে। গত দু’দশকে ২০০০ কোটি টাকার কাছাকাছি দেওয়া হয়েছে। কিন্তু আপনারা কি খতিয়ে দেখেছেন, এই টাকা দিয়ে তারা কী করেছে? নজরদারির কোনও ব্যবস্থা নেই।’

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি