বাসাইল উপজেলা প্রিমিয়ার লিগ-২০১৬

দুরন্ত কাশিল চ্যাম্পিয়ন

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ২৩:১০আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২৩:১০

দুরন্ত কাশিল চ্যাম্পিয়ন টাঙ্গাইলে বাসাইল উপজেলা প্রিমিয়ার লিগ-২০১৬-এর চ্যাম্পিয়ন হয়েছে দুরন্ত কাশিল। মঙ্গলবার সকালে উপজেলার কেন্দ্রীয় মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত ফাইনালে দ্য ওয়ারিয়র্স অব এলেঙ্গাকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে এই দলটি।   

দ্যা ওয়ারিয়র্স অব এলেঙ্গা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। দলের পক্ষে ইমন সব্বোর্চ ৪৯ রান করেন। দুরন্ত কাশিল দলের বোলার মুন্না সর্বোচ্চ ৪ উইকেট লাভ করেন।

জবাবে দুরন্ত কাশিল ১৬.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। বিজয়ী দলের রাজু সব্বোর্চ ৫৫ রান করেন। বোলিংএ বিজিত দলের পক্ষে মাহমুদ ৪ উইকেট দখল করেন।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় দুরন্ত কাশিলের রাজু। আর ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন ওয়ারিয়র্স অব এলেঙ্গার রাব্বি।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাসাইলের ইউএনও মিলিয়া শারমিন। এসময় উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম,  সহকারী ভূমি কর্মকর্তা নাজমুল আহসান, উপজেলা মেয়র মজিবুর রহমান, বাসাইল নাগরিক কমিটির সভাপতি আ. রহিম আহমেদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

এর আগে সকালে বাসাইল সখিপুরের  সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ফাইনাল খেলার উদ্বোধন করেন।

উল্লেখ্য, বাসাইল উপজেলা বাসীকে খেলামুখি করার উদ্দেশে বাসাইল উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত ২৬ ফেব্রুয়ারি মোট ৮টি দলের অংশগ্রহণে শুরু হয় বাসাইল উপজেলা প্রিমিয়ার ক্রিকেট লীগ ক্রিকেট টুর্নামেন্ট

/এআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি