অসি নারীদের চুক্তির অর্থ বাড়ালো ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০১৬, ১৭:৫১আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৭:৫৩

অসি নারীদের চুক্তির অর্থ বাড়ালো ক্রিকেট অস্ট্রেলিয়াএবারের টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে রানার্স-আপ হয়েছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন হতে না পারলেও এমন পারফরম্যান্সের পর দলের সদস্যদের চুক্তির অর্থের পরিমাণ বাড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর ফলে অস্ট্রেলিয়ার বাকি নারী দলগুলোর তুলনায় বেশি অর্থ আয় করার সুযোগ পেলো অসি নারী ক্রিকেট দল।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও দলের প্রত্যেকে দারুণ খেলেছে। এ কারণেই ক্রিকেট অস্ট্রেলিয়া প্রায় সব কেন্দ্রীয় চুক্তিভূক্ত খেলোয়াড়ের চুক্তিকৃত অর্থের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পরিমাণ প্রায় ৪৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার। এখানে অবশ্য নারীদের বিগ ব্যাশ, ম্যাচ ফি ও ট্যুর ফি একত্রিত হয়ে কেউ কেউ বছরে এক লাখ ডলারেরও বেশি আয় করতে পারবেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা বর্তমানে দেশের অন্যতম সফল ক্রীড়াবিদ। তারা এই পুরস্কার প্রাপ্তির যোগ্যতা রাখেন। আগামীতে নারী ক্রিকেটারদের আরও বেশি অর্থ প্রদান করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে আমাদের লক্ষ্যই হচ্ছে অস্ট্রেলিয়ার নারীদের ক্রিকেটের প্রতি আগ্রহী করে তোলা।’

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি