'মুস্তাফিজ বিশ্বমানের বোলার'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১৪:২৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৪:৪৬

টম মুডি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলবেন বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় টম মুডি সানরাইজার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। মুস্তাফিজকে সানরাইজার্সে অন্তর্ভূক্ত করায় তার দল আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন টম মুডি। তিনি বলেন, 'সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেও মুস্তাফিজ প্রমাণ করেছে সে একজন টপ ক্লাস বোলার।
টম মুডি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন আমি মুস্তাফিজের সঙ্গে দেখা করেছি। সে দারুণ সম্ভাবনাময় একজন তরুণ খেলোয়াড়। আশা করি সে দ্রুতই দলের সঙ্গে মানিয়ে নেবে। সে বরাবরই বড় ম্যাচের খেলোয়াড়। এশিয়া কাপ এবং বিশ্বকাপে মুস্তাফিজ সেটা প্রমাণও করেছে। তার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।'

আশিষ নেহরার সঙ্গে মুস্তাফিজের পেস বোলিং জুটি সানরাইজার্স হায়দারাবাদের জন্য দারুণ কাজে দেবে উল্লেখ করে টম মুডি বলেন, 'তারা দুজনই বিশ্বমানের বোলার। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তারা দারুণ প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস।'

সতীর্থদের সঙ্গে পুল খেলায় মেতেছিলেন মুস্তাফিজ।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি