ইডেন নয় বিকল্প ভেন্যুতে টেস্ট খেলতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৬, ১৪:৫৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৫:০৫

ইডেন নয় বিকল্প ভেন্যুতে টেস্ট খেলতে চায় বাংলাদেশ প্রায় ১৬ বছর পর দ্বি-পাক্ষিক চুক্তিতে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। সব কিছু ঠিক থাকলে চলতি বছর অাগস্টের শেষ সপ্তাহে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার কথা বাংলাদেশ দলের।
তবে ওই সময় কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় টেস্ট ম্যাচটি বিকল্প ভেন্যুতে খেলার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি বিবেচনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, অাগস্ট জুড়ে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস আছে। ফলে বিকল্প ভেন্যুতে টেস্টটি আয়োজনে ভারতীয় বোর্ডকে অনুরোধ করেছে বিসিবি। বিসিবি প্রধান নিজামউদ্দিন চৌধুরী সুজনকে উদ্ধৃত করে বলা হয়েছে, কলকাতায় অগস্ট মাসে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই ইডেনের পরিবর্তে ওই সময়ে যেসব ভেন্যুতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই সেখানে ম্যাচটি করার অনুরোধ জানিয়েছে বিসিবি।

এ বিষয়ে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বলেন, 'সাধারণত হোম বোর্ডই ভেন্যু ঠিক করে থাকে। তাই ভেন্যু নির্ধারণের ব্যাপারটি বিসিসিআইর উপরই ছেড়ে দিয়েছি। এ ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তারাও গুরুত্ব দিয়ে ভেবে দেখবেন বলে জানিয়েছেন।'

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি