প্রিমিয়ার লিগে অপেক্ষা বাড়লো শাহাদাতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৬, ১৬:২২আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৮:৫১

শাহাদাত হোসেন আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আপাতত খেলা হচ্ছে না পেসার শাহাদাত হোসেনের। যদিও শাহাদাত হোসেন রাজীব আশাবাদী, দ্রুততম সময়ের মধ্যেই সমঝোতার মাধ্যমে গৃহকর্মী নির্যাতন মামলা নিষ্পত্তি করতে পারবেন। সেটা হলে খেলতে কোনও সমস্যা থাকবে না শাহাদাতের।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিসিপ্লিনারি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয় দলের পেসার শাহাদাত হোসেনের ব্যাপারে আগের নিষেধাজ্ঞা বহাল রাখে কমিটি। শিশু গৃহকর্মী নির্যাতন মামলার নিষ্পত্তি না হওয়ায় শাহাদাতকে দেওয়া হবে না বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
আরও পড়ুন: রকিবুল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘শাহাদাতের বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এ ব্যাপারে আমরা সুস্পষ্ট কিছু জানতে পারিনি। এ কারণে তার নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। যদি আদালত তার পক্ষে রায় দেন, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’

ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে ছিল না শাহাদাতের নাম। তবে তাকে পরবর্তীতে দলে ভিড়িয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আরও পড়ুন: ক্রিকেটে আজীবন নিষিদ্ধ বরিশাল বুলসের মালিক

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী