‘মুস্তাফিজ আমাদের সম্পদ’

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৬, ১৬:০৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৬:২১

ডেভিড ওয়ার্নারের মুখে মুস্তাফিজ বন্দনা সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মুখে মুস্তাফিজ বন্দনা আগেও ছিল। গতকালকের ম্যাচের পর নতুন করে মুস্তাফিজ বন্দনায় মেতেছেন অসি এই ক্রিকেটার। মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে আইপিএল টোয়েন্টি ডট কমকে বলেছেন, ‘মুস্তাফিজের প্রতিভা বিশেষ মানের। সে শুধু বাংলাদেশেরই নয়, আমাদের জন্যেও বড় সম্পদ।’
মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে ওয়ার্নার আরও বলেন, ‘আমার মনে হয় এটা ওর অনন্য স্বাভাবিক বৈশিষ্ট্য। যার বোলিং ডেলিভারিগুলোতে বৈচিত্র্য রয়েছে। আর এটাই তার বিপক্ষে খেলাটাকে কষ্টকর করে তোলে।’
আইপিএল-এ পাঁচ ম্যাচ খেলে ১৬.৪২ গড়ে ৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ওভার প্রতি রান দেওয়ার ক্ষেত্রেও ছিলেন মিতব্যয়ী। এ পর্যন্ত ৫.৭৫ করে রান দিয়েছেন তিনি।

গতকাল পুরো ম্যাচ জুড়ে ধারাভাষ্যকারদের প্রশংসায় ভেসেছেন মুস্তাফিজ। সুনিল গাভাস্কার-রমিজ রাজাদের শব্দ ভাণ্ডারও ফুরিয়ে গিয়েছিল তাকে বিশেষায়িত করতে। গতকালকের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটের জয়ে বোলিংয়ে সানরাইজার্সের হয়ে নেতৃত্বে ছিলেন মুস্তাফিজ। এর ফলে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স।

/এফআইআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী