বাংলাদেশের সুপার হিউম্যানকে যুক্তরাষ্ট্রে সম্মাননা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৬, ১৬:৫৯আপডেট : ০৫ মে ২০১৬, ১৭:০৬

বাংলাদেশের সুপার হিউম্যান ইউরি ডিসকভারি চ্যানেলে প্রদর্শিত বাংলাদেশের সুপার হিউম্যান এমএকে ইউরিকে যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইয়ুথ সার্ভিসেস (বিএসিডিওয়াইএস)।
দিন কয়েক আগে নিউ ইয়র্কের বেনকোয়েটের রিগো পার্ক জয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানে  ইউরিকে পদক উপহার দেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর রক্সানি জে পারসুয়াড ও স্টেট অ্যাসেম্বলিম্যান মাইকেল মিলার।
নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের ভাষাগত দক্ষতা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইয়ুথ সার্ভিসেস। তরুণদের পাশাপাশি প্রবীণদের বিভিন্ন ধরনের নাগরিক সেবা প্রদান করে আসছে সংগঠনটি।
অনুষ্ঠানে বিএসিডিওয়াইএস-এর চেয়ারম্যান জন সি হোয়াইটহেড ও সচিব ওয়াল্টার ক্যাম্পবেল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডিসকভারি চ্যানেলে প্রদর্শিত বিশ্বের সেরা পাঁচ শক্তিধর ব্যক্তির একজন সুপার হিউম্যান ড. ইউরি। ২০১৩ সালে লন্ডনে ডান পায়ের এক লাথিতে পাঁচটি বেসবল ব্যাট ভেঙে তিনি বিশ্ব রেকর্ড গড়েন। মনোদৈহিক অসাধারণ ক্ষমতার স্বীকৃতিস্বরূপ তার রয়েছে একাধিক বিশ্বরেকর্ড।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি