দাবাকে এগিয়ে নিতে চায় 'সমমনা দাবা পরিষদ'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১৯:৩২আপডেট : ১৫ মে ২০১৬, ১৯:৩৪

সমমনা দাবা পরিষদ আগামীতে দাবা খেলাকে আন্তর্জাতিক এবং জাতীয় উভয় অঙ্গনেই আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে 'সমমনা দাবা পরিষদ'। বাংলাদেশ দাবা ফেডারেশনের আসন্ন নির্বাচন উপলক্ষে 'সমমনা দাবা পরিষদ'-এর এক মত বিনিয়ম সভায় তারা এ প্রতিশ্রুতি দেন।

দাবা খেলার জন্য একটি স্থায়ী জায়গা এবং বিভিন্ন সিদ্ধান্তে সিনিয়র খেলোয়াড়দের সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দিয়েছন পরিষদের সদস্যরা। রাজধানীর একটি পাঁচ তারা হেটেলে আয়োজিত এ সভায় সংগঠকরা বলেন, আগামীতে স্কুল পর্যায় দাবা, বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতা, গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টার দাবা প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. রকিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রাক্তন সহ-সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন শামীম, প্রাক্তন সহ-সভাপতি কে এম শহিদউল্যা, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, লাইফ ইনসিওরেন্স কোম্পানি বাংলাদেশের পরিচালক চৌধুরী নাফিস শারাফত, বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, ওমিকন গ্রুপের সিইও এবং ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, রূপায়ন গ্রুপের পরিচালক মাহির আলী খান রাতুল, বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক ও ডেইলি সানের সম্পাদক ফিদে মাস্টার জামিলুর রহমান, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ প্রমুখ।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের