ডিআরইউ হ্যান্ডবলের সেমিতে জিটিভি, যমুনা, আরটিভি ও বাংলাভিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ১৯:৩৯আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৯:৪০

ডিআরইউ হ্যান্ডবলের সেমিতে জিটিভি, যমুনা, আরটিভি ও বাংলাভিশন প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবলের সেমিফাইনালে পৌঁছেছে জিটিভি, যমুনা টিভি, আরটিভি ও বাংলাভিশন। আগামীকাল বৃহস্পতিবার সমাপনী দিনে প্রথম সেমিফাইনাল খেলবে জিটিভি ও বাংলাভিশন (সকাল ১০টা), দ্বিতীয় সেমিফাইনাল খেলবে আরটিভি ও যমুনা টিভি (সকাল ১০.৪৫টা)। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

টুর্নামেন্টের চতুর্থ দিনে আজ বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সুপার সিক্সে’র (লিগ পদ্ধতিতে) ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে যমুনা টিভি ৭-১ গোলে দীপ্ত টিভিকে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের সুশান্ত সিনহা। দ্বিতীয় ম্যাচে আরটিভি ২-০ গোলে বাসসকে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন আরটিভির গোলরক্ষক আপেল শাহরিয়ার। পরের ম্যাচে জিটিভি ৯-২ গোলে যমুনা টিভিকে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন জিটিভির আল আমিন সবুজ। চতুর্থ ম্যাচে বাংলাভিশন ৬-৩ গোলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে পরাজিত করে, ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের মাহফুজুর রহমান।

পঞ্চম ম্যাচে গাজী টিভি ৭-১ গোলে দীপ্ত টিভিকে পরাজিত করে। এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের আল আমিন সবুজ। দিনের শেষ ম্যাচে আরটিভি ৪-২ গোলে বাংলাভিশনকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন আরটিভির রকিব মানিক। লিগ পদ্ধতির খেলা শেষে জিটিভি ও আরটিভি গ্রুপ চ্যাম্পিয়ন এবং যমুনা টিভি ও বাংলাভিশন রানার্স আপ হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

আজকের বিভিন্ন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া, পৃষ্ঠপোষক প্রাণ ফুডসের অ্যাসিসটেন্ট মার্কেটিং ম্যানেজার তৌহিদুজ্জামান, ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক তারিকুজ্জামান নান্নু, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, হ্যান্ডবল ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও খালেকুজ্জামান স্বপন, ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল এবং ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের