ডিআরইউ হ্যান্ডবলের শিরোপা জিতেছে জিটিভি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ১৭:৪৬আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৭:৪৮

ডিআরইউ হ্যান্ডবলের শিরোপা জিতেছে জিটিভিপ্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবলের শিরোপা জিতেছে জিটিভি। আজ বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল খেলায় জিটিভি ১২-২ গোলে পরাজিত করে যমুনা টিভিকে। প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ৬-২ গোলে।

চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও পঁচিশ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্স-আপ দলকে ট্রফি ও পনের হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়। ফাইনালের সেরা এবং আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জিটিভির আল আমিন সবুজ। তিনি মোট ৩৭ গোল করেন।

এরআগে প্রথম সেমিফাইনালে জিটিভি ৬-২ গোলে বাংলাভিশনকে এবং  প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে যমুনা টিভি ২-১ গোলে আরটিভিকে পরাজিত করে ফাইনালে ওঠে। 

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল এবং পৃষ্ঠপোষক প্রাণ ফুডসের অ্যাসিসট্যান্ট ব্র্র্যান্ড ম্যানেজার মো. রায়হান আহমেদ ও অ্যাসিসট্যান্ট অপারেশন ম্যানেজার মো. রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের