জিমন্যাস্টিক্স এ ফ্রান্সের বড় ভরসা ছিলেন ফরাসি জিমন্যাস্ট সামির আইত সাইদ। তবে রিও অলিম্পিকের প্রথম দিনে একটি মারাত্মক দুর্ঘটনা অলিম্পিক স্বপ্ন শেষ হয়ে গেল তার।
রিও অলিম্পিক অ্যারেনায় ভল্ট শেষ করে ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সাইদ। উঠতে পারেননি আর। দুই পা'ই ভেঙেছে তার।
২৬ বছরের সাইদ রিং স্পেশালিস্ট। তিনি সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নও। ২০১২ লন্ডন অলিম্পিক তিনি মিস করেছিলেন ইনজুরির কারণে।
/এমআর/







