সাঁতারে মার্কিন আধিপত্যের পতন!

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৬, ১৬:০৮আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৭:৫৪

রিও অলিম্পিকে সাঁতারে দীর্ঘদিন ধরে আধিপত্য থাকলেও এবার যুক্তরাষ্ট্র বেশ পিছনে পড়ে গিয়েছে। এখন পর্যন্ত চারটি ইভেন্টের একটিতেও সোনা জিততে পারেনি মার্কিনিরা। প্রথম দিন শেষে তাদের অর্জন ৩টি ব্রোঞ্জ।

অজি মেয়েদের বিশ্বরেকর্ড

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ৪×১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে অস্ট্রেলিয়ার মেয়েরা সোনা জিতেছেন বিশ্বরেকর্ড গড়ে। বিশ্বরেকর্ড গড়তে অস্ট্রেলিয়ার মেয়েদের সময় লাগে তিন মিনিট ৩০.৬৫ সেকেন্ড।  অজি মেয়েদের বিশ্বরেকর্ড

যুক্তরাষ্ট্র (৩ মিনিট ৩১.৮৯ সেকেন্ড) রুপা ও কানাডা (৩ মিনিট ৩২.৮৯ সেকেন্ড) এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পায়।

ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইল

সাঁতারে মার্কিন আধিপত্যের পতন! রিও অলিম্পিকে অস্ট্রেলিয়াকে প্রথম সোনা এনে দেন ম্যাক হর্টন। ৪১.৫৫ সেকেন্ড সময় নিয়ে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে প্রথম হন তিনি। 

৪০০ মিটার ব্যক্তিগত মিডল

সাঁতারে মার্কিন আধিপত্যের পতন! জাপানকে রিও গেমসে প্রথম সোনা এনে দিয়েছেন কোসুকে হাগিনো। অলিম্পিক ইতিহাসে প্রথম এশীয় সাঁতারু হিসেবে এই ইভেন্টে সোনা জিতলেন তিনি। যুক্তরাষ্ট্রের চেইস ক্যালিশ রুপা জেতেন ৪ মিনিট ৬.৭৫ সেকেন্ড সময় নিয়ে। 

মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডল

সাঁতারে মার্কিন আধিপত্যের পতন! রিও অলিম্পিকে সুইমিংপুলে বিশ্ব রেকর্ড গড়েছেন হাঙ্গেরির কাতিনকা হোসসু। মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ণ জিতেছেন ‘লৌহমানবী’ খ্যাত এই সাঁতারু।

এ নিয়ে চতুর্থ অলিম্পিকে অংশ নিয়ে প্রথমবার স্বর্ণের দেখা পেলেন তিনি। হোসসু বিশ্ব রেকর্ড গড়তে সময় নিয়েছেন ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের