তৃণমূল পর্যায়ে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বান্দরবান পার্বত্য জেলায় শুরু হয়েছে কারাতে প্রশিক্ষণ। বুধবার বিকালে বান্দরবানের কেএসআই হল রুমে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ওস্তাদ ক্য শৈ হ্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, পৌর মেয়র ইসলাম বেবী, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা।
প্রশিক্ষণে বান্দরবানের ৫০ জন কারাতেবিদ অংশগ্রহণ করেন। বিশ দিনের এই প্রশিক্ষণ ক্যাম্প থেকে ১০ কিশোর এবং ১০ কিশোরী কারাতেবিদকে বাছাই করা হবে।
উল্লেখ্য, এসএ গেমসে দেশের পক্ষে বান্দরবানের তিন ক্রীড়াবিদ কারাতেতে স্বর্ণ পদক অর্জন করায় জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক দেশব্যাপী এই প্রশিক্ষণ বান্দরবান থেকে শুরু করা হয়েছে।
/এফআইআর/







