ফারাহর ‘ডাবল-ডাবল’

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০১৬, ১২:০৬আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৩:৫৬

ফারাহর ‘ডাবল-ডাবল’রিও অলিম্পিকে ১০ হাজার মিটারের পর ৫ হাজার মিটারেও স্বর্ণ জিতেছেন গ্রেট ব্রিটেনের মো ফারাহ। ইতিহাসের দ্বিতীয় তারকা হিসেবে এই দুই ইভেন্টে টানা শিরোপা জেতার কীর্তি গড়েছেন তিনি। এরমধ্য দিয়ে পূরণ করেছেন ‘ডাবল-ডাবল’।

স্বর্ণ জিততে ফারাহ সময় নেন ১৩ মিনিট ৩.৩০ সেকেন্ড।

লন্ডন অলিম্পিকেও ১০ হাজার ও ৫ হাজার মিটারে স্বর্ণ জিতেছিলেন ফারাহ।

জয়ের পর তিনি বলেন, ‘এরপর এটাই প্রমাণিত হয় লন্ডনের ঘটনা কোনও ফ্লুক ছিল না। আবারও একই কাজ করতে পারাটা অবিশ্বাস্য। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না।’

এরআগে ফারাহর মতো ১৯৭২ ও ১৯৭৬ অলিম্পিকে ওই দুই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন ফিনল্যান্ডের ল্যাসে ভিরেন।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের