জঙ্গিবাদের বিরুদ্ধে সাবেক ও বর্তমান তারকারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৫

জঙ্গিবাদের বিরুদ্ধে সাবেক ও বর্তমান তারকারা সাম্প্রতিক সময়ে মাথা চাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ। আর সেই জঙ্গিবাদের কড়া ছোবল থেকে দেশকে মুক্ত করতে সচেতনতা বাড়াতে এগিয়ে এসেছেন দেশের ৪২টি ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড়, সংগঠক, কর্মকর্তা, দেশের সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা। আজ বুধবার সেই লক্ষ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও সমাবেশ।

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে জিপিও, পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবে শেষ হয় এ র‌্যালি। এসময় হাজার দশেক ক্রীড়া প্রেমির কণ্ঠে উচ্চারিত হয় একই স্লোগান- ‘জঙ্গিবাদ নিপাত যাক।’

জঙ্গিবাদের বিরুদ্ধে সাবেক ও বর্তমান তারকারা এই র‌্যালিতে বিভিন্ন ফেডারেশন তাদের নিজস্ব স্পোর্টস কিট পরিধান করে আসাতে এটি পায় বাড়তি বৈচিত্র্য। রোলার স্কেটিং ফেডারেশনের স্কেটাররা ছিলেন সবার আগে, কারাতে, জুডো, তায়কোয়ান্দো খেলোয়াড়রা নিজ নিজ পোশাক পড়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এসময় র‌্যালিতে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার তার বক্তব্যে দেশকে জঙ্গিবাদ মুক্ত রাখার আহ্বান জানান, ‘আমাদের সোনার বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নেই। ক্রীড়াঙ্গনের মাধ্যমে এ বার্তা ছড়িয়ে যাক সারা দেশে, আজ এখানে যেসব খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই।’

এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিসিবির সহ সভাপতি ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাসিরউদ্দিন, বিসিবি পরিচালক ও সংসদ সদস্য নাঈমুর রহমান, বাফুফের সহ-সভাপতি বাদল রায়,  জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, জাতীয় ক্রিকেটার এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, জাতীয় নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, আওয়ামী লিগের  ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মো. মারুফ হাসান।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের