বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই অবসর নেবেন বোল্ট

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৬, ১৫:২৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৫:৩০

উসাইন বোল্ট ট্র্যাকে নামলেই তুলেন ঝড়। বজ্রবিদ্যুতের ঝলকানিতে গড়ছেন একের পর এক রেকর্ড। রিও অলিম্পিকেও ঝলক দেখিয়ে সোনা জিতেছেন প্রতিদ্বন্দ্বিতা করা তিন ইভেন্টেই। সেই উসাইন বোল্টের গতির ঝড় আর দেখা যাবে না সামনের বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর! কোনও গুঞ্জন নয়, জ্যামাইকান তারকা নিজেই দিয়েছেন ঘোষণা।

সামনের বছর লন্ডনে বসছে অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আগস্টের ওই আসরেই শেষবার ট্র্যাকে নামবেন বলে জানিয়েছেন বোল্ট। তাই জুনের রেসারস গ্রাঁ প্রিঁতে ঘরের ট্র্যাকে নামবেন শেষবারের মতো। অলিম্পিক থেকে ৯টি সোনা জেতা বিশ্বের দ্রুততম মানবের বয়স পেরিয়ে গেছে ৩০ বছর। সামনের অলিম্পিকে যে নিজের সেরা জায়গায় থাকবেন না, সেটা খুব করেই বুঝতে পারছেন বোল্ট। তাই অবসরের পরিকল্পনাটাও সেরে রেখেছেন তিনি। ঘরের কোর্টে শেষবার দৌড়ানোর কথাটাই আগে নিশ্চিত করেছেন ‘বজ্রবিদ্যুৎ’। জ্যামাইকার এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘রেসারস গ্রাঁ প্রিঁ হবে জ্যামাইকার মানুষদের জন্য আমার শেষ দৌড়। ওটাই হবে জ্যামাইকাতে আমার শেষ প্রতিযোগিতা।’

জ্যামাইকার ওই প্রতিযোগিতার মাস দুয়েক পর লন্ডনে বসবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। ৫ থেকে ১৩ আগস্টের প্রতিযোগিতার পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানানোর ঘোষণাও দিলেন বোল্ট, ‘হ্যা, অবশ্যই আমি লন্ডনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসরে যাব। ওটাই হবে আমার শেষ দৌড়।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ