শুক্রবার ঢাকায় শুরু আন্তর্জাতিক আর্চারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ১৮:২৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৮:২৮

শুক্রবার ঢাকায় শুরু আন্তর্জাতিক আর্চারি আগামী শুক্রবার মাওলানা ভাসানি স্টেডিয়ামে বসছে ১৬ দেশের তীরন্দাজদের মেলা। প্রতিযেগিতার নাম ‘আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ’। চারদিন ব্যাপি এ প্রতিযোগিতায় রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে ৫০ জন পুরুষ ও ১৯ জন মহিলা আর্চার অংশগ্রহণ করছেন।

অংশগ্রহণকারী দেশগুলো হলো আজারবাইজান, পাকিস্তান, ইরান, ইরাক, উগান্ডা, সৌদি আরব, সুদান, সিরিয়া, ইয়েমেন, মৌরিতানিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, মরক্কো, নেপাল, ভুটান ও আয়োজক বাংলাদেশ।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলায় আজ (মঙ্গলবার) প্রতিযেগিতার  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ সভাপতি এম. শোয়েব চৌধুরী এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তারা প্রচার মাধ্যমের কাছে তুলে ধরেন প্রতিযোগিতার খুঁটিনাটি। স্পনসর প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালক মো: আব্দুল মাবুদও এ সময় উপস্থিত ছিলেন।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম