মালয়েশিয়ায় ধারাবাহিকতা ধরে রেখেছেন সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৯

সিদ্দিকুর রহমান। কিছুদিন আগেই বসুন্ধরা ওপেনে দুর্দান্ত পারফর্ম করেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। দুর্দান্ত খেললেও হয়েছেন রানার্স আপ। সেই ধারাবাহিকতা মালয়েশিয়ার মে ব্যাংক চ্যাম্পিয়নশিপেও বজায় রেখেছেন বাংলাদেশের এই গলফার। যৌথভাবে ১৪তম স্থানে থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন তিনি।

শুক্রবার মালয়েশিয়ার মে ব্যাংক চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে ভালোই এগিয়েছেন সিদ্দিকুর রহমান। দেশসেরা এই গলফার যৌথভাবে ১৪তম স্থানে থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন। দ্বিতীয় রাউন্ডে ৫টি বার্ডি ও দুটি বোগি করেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৬ শট কম খেলেছেন তিনি। তার সঙ্গে একই অবস্থানে আরও ৪জন রয়েছেন।

দুই রাউন্ডে পারের চেয়ে ১২শট কম খেলে শীর্ষে আছেন অস্ট্রিয়ান গলফার বার্নড ওয়াইসবারগার।  

/এফআইআর/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের