বিএসএফকে হারাল বিজিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪১

ম্যাচের একটি দৃশ্যে দুই দেশের খেলোয়াড়রা বাংলাদেশ ও ভারত দুই দেশের সীমান্তরক্ষীদের প্রীতি বাস্কেটবল ম্যাচে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বাস্কেটবল জিমনেশিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪০-২৯ পয়েন্টে জয় পায় বিজিবি।

১৮ থেকে ২২ ফেব্রুয়ারি বিজিবি ও বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন উপলক্ষে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

ম্যাচ চলাকালে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ও বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা। এছাড়া মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে অংশগ্রহণকারী দুই দেশের প্রতিনিধিরা প্রীতি বাস্কেটবল ম্যাচ উপভোগ করেন।

খেলা শেষে দুই দেশের মহাপরিচালক বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

/আরজে/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম