হাবিবুল বাশারের বড় ভাই ইকরামুল আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৩

কাজী ইকরামুল বাশার তুহিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক কাজী হাবিবুল বাশার সুমনের বড় ভাই সাবেক ফুটবলার কাজী ইকরামুল বাশার তুহিন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত ইকরামুল বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাবিবুল বাশারের মেজ ভাই কাজী ইমদাদুল বাশার কান্নাজড়িত কণ্ঠে বাংলা ট্রিবিউনকে জানান, ‘দাফন কোথায় করা হবে এখনও ঠিক করা হয়নি। সবাই দোয়া করবেন।’ 

ভালো মানের ফুটবলার হওয়ার পরও জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি ইকরামুল বাশারের। অনেকেই মনে করেন 'ভুল সময়ে' তার আর্বিভাব হয়েছিল। ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি মোহামেডানের গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন। ওই সময় সাঈদ হাসান কানন ক্যারিয়ারের সেরা ফর্মে। আবাহনীতে মোহাম্মদ মহসিন, ব্রাদার্সে আতিকুর রহমান-তিনজনের কেউই কারও চেয়ে কম ছিলেন না।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম