হুইলচেয়ার ক্রিকেট দলকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৭, ২৩:২১আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ২৩:৩২

দিল্লি জয় করে ফেরা বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল হুইলচেয়ার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল ভারতকে তাদেরই মাটিতে হারিয়ে দিয়েছে। দিল্লি থেকে সিরিজ জিতে ফেরা বাংলাদেশ হুইলচেয়ার দলকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। আজ সোমবার দুপুরে শহরের পৌর মিলনায়তনে এই সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়াবাসী।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘ভারতের বিপক্ষে এই জয় আমাদের অবিস্মরণীয় ঘটনা। এটা আমাদের ইতিহাসে লেখা থাকবে।’ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো: মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘যাদেরকে আমরা প্রতিবন্ধী মনে করি, তারা কিন্তু দেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে।’

এর আগে গত ১৫ এপ্রিল ভারত থেকে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর দুই দেশের সীমান্তের শূন্যরেখায় জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিরল সংবর্ধনা প্রদান করা হয় হুইলচেয়ার দলকে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের