বছরের সেরা টাইমিংয়ে বোল্টের মোনাকো জয়

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০১৭, ১১:৫৩আপডেট : ২২ জুলাই ২০১৭, ১২:১৮

পরিচিত দৃশ্য, মোনাকোতেও সবার আগে উসাইন বোল্ট অবসরের ঘোষণা দিয়েছেন তিনি আগেই। আগস্টে লন্ডনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর ট্র্যাককে বিদায় জানাবেন উসাইন বোল্ট। তার আগে মোনাকোর ১০০ মিটার রেস জিতে প্রস্তুতিটা দারুণভারে সেরে নিলেন জ্যামাইকান তারকা। বছরের সেরা টাইমিংও গড়েছেন মোনাকো ডায়মন্ড লিগে প্রথমবার ১০ সেকেন্ডের নিচে দৌড় শেষ করে। ৯.৯৫ সেকেন্ডে শেষ করেছেন বছরের প্রথম ডায়মন্ড লিগ।

মোনাকোতে বোল্টের জয়ের ব্যবধানটা খুব সামান্য। দ্বিতীয় হওয়া যুক্তরাষ্ট্রের আইরিশ ইয়াং সময় নিয়েছেন ৯.৯৮ সেকেন্ড। ১০.০২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন দক্ষিণ আফ্রিকার আকানি সিমবিনি।

সামনেই মাসেই শেষবার ট্র্যাকে ঝড় তুলতে দেখা যাবে বোল্টকে। লন্ডনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষে পেশাদারি ক্যারিয়ারকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে রাখা বোল্ট শেষটাও রাঙিয়ে নিতে চান। প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ১০০ ও ৪ গুণিতক ১০০ মিটারের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। চলতি মৌসুমে প্রথমবার ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটার শেষ করতে পেরে জ্যামাইকান তারকা আনন্দিত, তবে উন্নতির ধারাটা সচল রাখার দিকে তার বেশি মনোযোগ। অলিম্পিক থেকে ৮ সোনা জেতা বিশ্বের দ্রুততম মানব মোনাকো জয়ের পর বলেছেন, ‘খুব ভালো ইঙ্গিত, আমি সঠিক পথেই যাচ্ছি। যদিও এখনও অনেক কাজ করতে হবে।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম