২০২৪ অলিম্পিক প্যারিসে, ২০২৮ লস অ্যাঞ্জেলসে

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৭, ১৩:০৯আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৩:২৫

লস অ্যাঞ্জেলসের মেয়র (বাঁয়ে) গার্সেত্তিকে শুভেচ্ছা জানান আইওসি কর্মকর্তা ২০২৪ ও ২০২৮ সালের অলিম্পিক গেমস আয়োজনের প্রার্থী হিসেবে প্যারিস ও লস অ্যাঞ্জেলসের নাম গত জুনে ঘোষণা করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। কিন্তু কোন বছর কারা আয়োজক হবে, সেটা স্পষ্ট ছিল না। কারণ দুই শহরই চেয়েছিল ২০২৪ সালের ইভেন্টের আয়োজক হতে। অবশেষে এ লড়াইয়ের সমাপ্তি হলো সোমবার।

২০২৪ সালের আসর মঞ্চস্থ করায় প্যারিসকে ছাড় দিল লস অ্যাঞ্জেলস। তারা আনুষ্ঠানিকভাবে ২০২৮ সালের অলিম্পিক গেমস আয়োজন করার ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইওসি। আয়োজক হিসেবে অলিম্পিক কমিটিকে ১.৮ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে লস অ্যাঞ্জেলসের শহর কর্তৃপক্ষ।

এক ঘনিষ্ঠ সূত্র বিবিসিকে জানায়- ২০২৪ সালের অলিম্পিক আয়োজক হওয়ার চেয়ে পরের আসরে ইভেন্টটি মঞ্চস্থ বেশি লাভজনক হবে, এমনটা ভেবে প্যারিসকে ছাড় দিয়েছে লস অ্যাঞ্জেলস।

লস অ্যাঞ্জেলস মেয়র এরিক গার্সেত্তি বলেছেন, ‘আমরা ২০২৮ সালে আবারও অলিম্পিককে ফেরাতে যাচ্ছি।’ এর আগে ১৯৩২ ও ১৯৮৪ সালে অলিম্পিক আয়োজন করেছিল আমেরিকার এ শহরটি। আর ফ্রান্সের রাজধানীতেও দুইবার হয়েছিল অ্যাথলেটিকসের সবচেয়ে বড় আসর- সর্বশেষ ঠিক ১০০ বছর আগে, ১৯২৪ সালে। প্যারিসে প্রথমবার এ ক্রীড়াযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল আধুনিক অলিম্পিক চালু হওয়ার চার বছর পর ১৯০০ সালে। আগামী অলিম্পিক হবে ২০২০ সালে টোকিওতে।  বিবিসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের