জেমকন গ্রুপের সহায়তায় উত্তর কোরিয়া যাচ্ছেন সান্ত্বনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:০২

সান্ত্বনার হাতে টাকা তুলে দিচ্ছেন জেমকন গ্রুপের কর্মকর্তারা ১৫ থেকে ২১ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে বসছে ২০তম তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের সান্ত্বনা রানী রায়। কিন্তু আর্থিক সমস্যায় তার উত্তর কোরিয়া যাওয়া নিয়ে জন্মে সংশয়। যদিও সব সংশয় দূর হয়ে গেল ক্রীড়াপ্রেমী প্রতিষ্ঠান ‘জেমকন গ্রুপ’-এর সহায়তায়। প্রতিষ্ঠানটি বুধবার লালমনিরহাটের এই মার্শাল আর্ট কন্যার হাতে তুলে দিয়েছে ৫০ হাজার টাকা।

উত্তর কোরিয়া যেতে বিমানভাড়া, অংশগ্রহণ ফি এবং থাকা-খাওয়া মিলিয়ে সান্ত্বনার দরকার ছিল ১ লাখ ৪০ হাজার টাকার মতো। যেখানে বাংলাদেশ তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন শুধু তার থাকা-খাওয়ার ব্যবস্থার দায়িত্ব নিয়েছে। তাই বড় অঙ্কের টাকার ঘাটতি থেকে যায় সান্ত্বনার উত্তর কোরিয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণের পথে। ক্রীড়াপ্রেমী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সবমিলিয়ে ৯৫ হাজার টাকা জোগাড় হলেও ঘাটতি থাকে আরও ৪৫ হাজার টাকা।

প্রতিযোগিতা শুরুর দুই দিন আগে সেই টাকাটাই দিয়েছে ‘জেমকন গ্রুপ’। বুধবার সান্ত্বনার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। যাতে তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে যেতে আর কোনও বাধা থাকলো না লালমনিরহাটের এই মেয়ের।

নেপালের কাঠমান্ডুতে সপ্তম এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে সেরার পুরস্কার জিতেছিলেন সান্ত্বনা ২০১৪ সালে। পরের বছর ঢাকার জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বও ছিল তার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান