বাগেরহাটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি শুরু

বাগেরহাট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ১৮:৫১আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৮:৫১

বাগেরহাটে যুব কাবাডির উদ্বোধন বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনূর্ধ্ব ২১) প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার এই আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শাহাদত হোসেন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, কচুয়া, মোড়েলগঞ্জ, শরণখোলা, মংলা ও রামপাল উপজেলার মোট ৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রবিন লিগ পদ্ধতিতে মোট ৪টি খেলা নিষ্পত্তি হয়।

উদ্বোধনী খেলায় বাগেরহাট সদর (৩৮) মোল্লাহাট উপজেলা দলকে (৩৬) ২ পয়েন্টে পরাজিত করে। অপর তিনটি খেলায় মংলা উপজেলাকে (৩৫) ২০ পয়েন্টে, ফকিরহাট উপজেলা (৩৫) মোড়েলগঞ্জ উপজেলাকে ২৮ পয়েন্টে এবং কচুয়া উপজেলা (৪৪) চিতলমারী উপজেলাকে ১১ পয়েন্টে হারায়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের