শ্রেষ্ঠত্ব ধরে রাখলো দক্ষিণ কোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ২০:২৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২০:২৭

দক্ষিণ কোরিয়ার তিন মহিলা আর্চার এশিয়ান আর্চারির ২০তম আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে দক্ষিণ কোরিয়া। গত আসরে তারা জিতেছিল ৬ সোনা, এবার বেড়েছে দুটি। ৮ সোনা, ৪ রুপা ও ২ ব্রোঞ্জ মিলিয়ে ১৪ পদক নিয়ে শীর্ষে থেকেই এশিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ করেছে দক্ষিণ কোরিয়া। ২ সোনা, ৩ রুপা ও এক ব্রোঞ্জ নিয়ে এবারও দ্বিতীয় হয়েছে ভারত। দুটি রুপা নিয়ে জাপান হয়েছে তৃতীয়।

দক্ষিণ কোরিয়ার কোচ কিম সুং হুনকে শূন্যে উঁচিয়ে মাঠেই উৎসব সেরে নিলো কোরিয়ান আর্চাররা। আনন্দ-উৎসবের মাঝে সর্বোচ্চ পদক জয়ের রহস্য অবশ্য পরিষ্কার করে বলতে চাইলেন না কোচ, ‘আসলে শীর্ষে উঠতে গেলে ফেডারেশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা লাগে। আমাদের তা আছে। ১০ সোনার লড়াইয়ে ৮টিই জিতেছি, এমন সাফল্যের পেছনে আছে কোরিয়ার ঘরোয়া অবকাঠামো, পরিকল্পনা ও প্রশিক্ষণ। তবে এবার ভালো করার কারণটা রহস্য হয়েই থাকুক।’

স্বাগতিক বাংলাদেশ প্রসঙ্গে কথা উঠতেই এই কোচ বললেন, ‘বাংলাদেশের আর্চাররা ভালো করছে। আরও ভালো করতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা লাগবে। তৃণমূল থেকে আর্চার তুলে আনার প্রক্রিয়া না থাকলে সাফল্য মিলবে না। পাশাপাশি নিজের দেশে ভালো কোচও তৈরি করতে হবে। আসলে সামগ্রিক পরিকল্পনা না থাকলে যে কোনও খেলায় এগিয়ে যাওয়া কঠিন।’

এশিয়াতে দক্ষিণ কোরিয়া অপ্রতিদ্বন্দ্বী। সেটার ব্যাখ্যা দিলেন কোরিয়ান কোচ এভাবে, ‘দশটার মধ্যে আটটা সোনা এসেছে, এটা মোটেও সহজ নয় আন্তর্জাতিক পর্যায়ে। এভাবে দাপটের সঙ্গে জিততে গেলে টেকনিক ও প্রশিক্ষণ লাগে। আন্তর্জাতিক পর্যায়ে সবাই প্রায় একই টেকনিকে খেলে, কোরিয়ানদের মতোই। তাই আমরা যেটা করি, কখনও মনোযোগ হারাই না আর্চারি থেকে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি