নোয়াখালীতে শেষ হলো বাংলাদেশ অলিম্পিক যুব গেমস

নোয়াখালী প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৭, ২২:২৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২২:২৩

নোয়াখালীতে শেষ হলো বাংলাদেশ অলিম্পিক যুব গেমস নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রবিবার শহীদ ভুলু স্টেডিয়ামে ৭ দিনব্যাপী ‘বাংলাদেশ অলিম্পিক যুব গেমস ২০১৮’র শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রবিবার শেষ দিনে ফুটবল ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল নোয়াখালী সদর উপজেলা-হাতিয়া উপজেলা। শিরোপা নির্ধারণী ম্যাচে হাতিয়াকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা। এর আগে সকালে ভলিবল প্রতিযোগিতায় সুবর্ণচর উপজেলা ২-০ সেটে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অনূর্ধ্ব-১৭ এই যুব গেমসে অ্যাথলেটিকস, ফুটবল, ভলিবল, বক্সিং ও কারাতে প্রতিযোগিতায় ৯টি উপজেলার প্রায় ৪০০ খেলোয়াড় অংশ নিয়েছিল। ১৮ ডিসেম্বর শুরু হওয়া বাংলাদেশ অলিম্পিক যুব গেমস রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি