মিডিয়া কাপ ব্যাডমিন্টনে শফিক-লোপা চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৩

পুরুষ এককে চ্যাম্পিয়ন যমুনা টিভির শফিক পাহাড়ি মিডিয়া কাপ ব্যাডমিন্টনে পুরুষ এককে যমুনা টিভির শফিক পাহাড়ি এবং মহিলা এককের শিরোপা জিতেছেন ইনডিপেনডেন্ট টিভির ফারহানা লোপা। ফাইনালে শফিক ইনডিপেনডেন্ট টিভির মনিরুল আর লোপা রাইজিংবিডির সাবরিনা রশিদকে হারিয়েছেন।

পুরুষ দ্বৈতে রাইজিংবিডির সোহেল রানা-আতিক রহমান জুটি চ্যাম্পিয়ন এবং একই দলের শিবলি সাদিক-হাসান আলী জুটি রানার্স-আপ হয়েছে। অন্যদিকে মহিলা দ্বৈতের ফাইনালে রাইজিংবিডির সাবরিনা-তুহিন আফরোজ জুটিকে হারিয়ে শিরোপা জিতেছেন যমুনা টিভির শার্লি জাহান শিশির ও মারি ওহাব রুবি।

মহিলা এককের শিরোপা জিতেছেন ইনডিপেনডেন্ট টিভির ফারহানা লোপা সোমবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এসএম সায়েমুল হক রাসেল, টুর্নামেন্টের সমন্বয়কারী এবং কুইন অব হার্টস-এর ম্যানেজিং ডিরেক্টর বোরহান আজাদ প্রমুখ।

এবারের প্রতিযোগিতায় ৩০টি প্রতিষ্ঠানের ৯৫ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের