রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস শুরু

রাজশাহী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪৮

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকসের উদ্বোধন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে দুই দিনের এ প্রতিযোগিতা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। 

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৗস, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান।
প্রতিযোগিতা উদ্বোধন করে উপাচার্য তার বক্তৃতায় বলেন, ‘দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বিষয়গত জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের মানসিক বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ প্রয়োজন। শরীরচর্চা ও খেলাধুলা তার মধ্যে অন্যতম। এসব প্রতিযোগিতা যুক্ত হলে অংশগ্রহণকারীরা নিজেকে প্রত্যয়ী করে গড়ে তোলার অনুশীলন করতে পারে।’ এই ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের খেলাধুলার নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পরামর্শ দেন তিনি।
এই প্রতিযোগিতায় ৩৩টি ইভেন্টে ৯টি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশ খেলোয়াড় অংশ নিচ্ছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ