রাজশাহীর শ্রেষ্ঠত্ব দিয়ে শেষ যুব গেমস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৮, ২১:৫১আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২১:৫১

বাংলাদেশ যুব গেমসের সমাপনী অনুষ্ঠান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে তৈরি করা হয়েছিল বিশাল মঞ্চ। সেই মঞ্চকে ঘিরে শুক্রবার বিকেল থেকে শুরু হয় উৎসব। উপলক্ষ্য প্রথম বাংলাদেশ যুব গেমসের সমাপনী অনুষ্ঠান। তবে শেষ দিনে ছিল না আতশবাজি। নেপাল ট্র্যাজেডির কারণে সেটা বাতিল করা হয়েছে। প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের  বক্তব্যের পর নিভে গেছে গেমসের মশাল।

সমাপনী অনুষ্ঠানে দেশের ঐতিহ্য তুলে ধরা হয়েছে নৃত্যের মূর্চ্ছনায়। শুরু থেকে শেষ পর্যন্ত লেজার শোর ঝলকানিতে দূর হচ্ছিল অন্ধকার। কনফেত্তি আর বেলুন উড়েছে, মাঠ প্রদক্ষিণ করেছে গেমসের মাস্কট ‘তেজস্বী’। ২০২২ সালে পরের গেমসের আগমনী বার্তা দিয়ে শেষ হয়েছে এবারের আয়োজন।

যুব গেমসে সেরা হয়েছে রাজশাহী বিভাগ। উত্তরাঞ্চলের দলটির অর্জন ৩৭টি স্বর্ণ, ৩৫টি রুপা, ৪০টি ব্রোঞ্জ সহ ১১২টি পদক। অর্থমন্ত্রীর হাত থেকে ট্রফি নিয়ে রাজশাহীর কর্মকর্তাদের উল্লাস ছিল দেখার মতো।

সমান স্বর্ণপদক পেলেও ৩৭টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ সহ ৯৭টি পদক নিয়ে রানার্সআপ হয়েছে খুলনা বিভাগ। ৩৫টি স্বর্ণ, ২৬টি রুপা ও ৪২টি ব্রোঞ্জ সহ ১০৩টি পদক নিয়ে চট্টগ্রাম বিভাগের অবস্থান তৃতীয়।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের