জার্মান কোচের ছোঁয়ায় বদলে যাওয়া আর্চারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ২১:০৩আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২১:০৪

গত মাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তাদের সঙ্গে মার্টিন ফ্রেডরিক। ছবি-আর্চারি ফেডারেশন গত মাসে জাতীয় আর্চারি দলের দায়িত্ব নিয়েছেন মার্টিন ফ্রেডরিক। ‘হাইপ্রোফাইল’ কোচের অধীনে এরই মধ্যে দারুণ উন্নতি করেছেন আর্চাররা।

অনুশীলন, দল বাছাই, প্রাত্যহিক রুটিন সব কিছুতেই নতুনত্ব নিয়ে এসেছেন জার্মান কোচ। আগামী ২৪ মার্চ বিকেএসপিতে শুরু হবে আট জাতির দক্ষিণ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার জন্য চূড়ান্ত দল বাছাই করেছেন ফ্রেডরিক।

কোচের বাছাই প্রক্রিয়া বেশ ব্যতিক্রমই ছিল। শুরুতে এক মাসের আবাসিক ক্যাম্পে ৮০ জন আর্চারকে ডেকেছেন তিনি। গত শুক্রবার উন্মুক্ত ট্রায়ালে প্রথমে র‌্যাংকিং নির্ধারণ করা হয় সবার। এরপর ‌র‌্যাংকিং অনুযায়ী একে অন্যের মুখোমুখি হয়েছেন আর্চাররা। শনিবার র‌্যাংকিংয়ের সেরা আট জনকে নিয়ে হয়েছে রাউন্ড রবিন লিগ। এরপর নকআউট পর্ব থেকে সেরাদের বেছে নিয়েছেন কোচ।

এমন বাছাই পর্বে অংশ নিয়ে অবাক রোমান সানা। রিকার্ভ বো ইভেন্টের জাতীয় চ্যাম্পিয়ন বলেছেন, ‘এর আগে অনেক কোচই দল বাছাই করেছেন। কিন্তু এই কোচের অনেক বিষয়ে নতুনত্ব আছে। আমাদের মনে হচ্ছিল বাছাই পর্ব নয়, যেন কোনও গেমসে অংশ নিচ্ছি।’     

টানা চারবারের জাতীয় চ্যাম্পিয়ন রোমান বাছাই পর্বে ৩৬০ পয়েন্টের মধ্যে ৩৪২ স্কোর করেছেন। জাতীয় পর্যায়ে এটাই রেকর্ড স্কোর। দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিততে তিনি আশাবাদী, ‘অনুশীলনে ধারাবাহিকভাবে ভালো করছি। টুর্নামেন্টে এই স্কোর করতে পারলে সোনার পদকের আশা করতেই পারি।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম