আবারও বাংলাদেশের দাবা কোচ ইগর রাউসিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৮, ১০:২২আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১০:২৫

ইগর রাউসিস শুরুতে বাংলাদেশে খেলতে এসেছিলেন তিনি। খেলার পাশাপাশি একাধিকবার জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন লাটভিয়ার গ্র্যান্ডমাস্টার ইগর রাউসিস। পর্যায়ক্রমে চারবার রাজীব-রাকিবদের কোচ ছিলেন বর্তমানে চেক রিপাবলিকের হয়ে খেলা এই দাবাড়ু। সেই রাউসিসকে পঞ্চমবারের মতো জাতীয় দলের কোচ করতে যাচ্ছে দাবা ফেডারেশন।

আগামী জুন থেকে তিন মাসের জন্য জিয়া-রাজীবদের কোচ হবেন এই সুপার গ্র্যান্ডমাস্টার। লক্ষ্য ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াড। জর্জিয়ার বন্দরনগরী বাতুমিতে ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর। যেখানে অংশ নেবে বাংলাদেশ পুরুষ ও মহিলা দুই দলই।

আড়াই হাজার ডলার পারিশ্রমিকে রাউসিসকে আনছে দাবা ফেডারেশন। আপাতত তিন মাসের জন্য নিয়োগ দেওয়া হলেও প্রয়োজনে তার মেয়াদ বাড়ানো হবে। ২০০০, ২০০২, ২০০৭ ও ২০০৮ সালে বাংলাদেশ দলের কোচ থাকা লাটভিয়ান দাবাড়ুকে ঘিরে দারুণ আশাবাদী দাবা ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীমের কথায় তা স্পষ্ট, ‘দাবা অলিম্পিয়াডকে সামনে রেখে তিন মাসের জন্য ইগর রাউসিসকে আনা হচ্ছে। প্রয়োজন পড়লে তার মেয়াদ বাড়বে। তার অধীনে বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলবে বাংলাদেশ। আশা করছি বিদেশি কোচের অধীনে বাংলাদেশের দাবাড়ুদের মান আরও বাড়বে।’

২৬৪০ রেটিংধারী রাউসিস শুধু অলিম্পিয়াডগামী দলকেই প্রশিক্ষণ দেবেন না, উদীয়মানদেরও দেখভাল করবেন। রাউসিসের বেতন সহ আনুষঙ্গিক খরচ ও ট্রেনিংয়ের ব্যয় নির্বাহে দাবা ফেডারেশন ১ কোটি টাকা পাওয়ার আশ্বাস পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের