আব্বাস-হাসানের পেসে প্রথম দিন পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৮, ০০:৩৯আপডেট : ২৫ মে ২০১৮, ০০:৩৯

হাসানের উইকেট উদযাপন দুই ডানহাতি মিডিয়াম পেসার মোহাম্মদ আব্বাস ও হাসান আলীর তোপে খণ্ড বিখণ্ড ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। রেকর্ড ম্যাচের দিন কেবল একা হাতে লড়লেন অ্যালিস্টার কুক। তাতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের উদ্বোধনী দিনে ১৮৪ রানে অলআউট স্বাগিতকরা।

বৃহস্পতিবার শেষ বিকেলে ইংলিশদের জবাব দিতে নেমে শুরুতেই একটি উইকেট হারালেও ৫০ রান করেছে পাকিস্তান। প্রথম দিন শেষে ৯ উইকেট হাতে রেখে এখন তারা পিছিয়ে ১৩৪ রানে।

এদিন কুক একাদশে নিশ্চিত হওয়ার সঙ্গেই হয়ে যায় অনন্য এক রেকর্ড। টানা সবচেয়ে বেশি টেস্ট খেলে অ্যালান বোর্ডারের রেকর্ড স্পর্শ করেন ইংলিশ ওপেনার। দেশের শীর্ষ টেস্ট ব্যাটসম্যান এদিন টানা ১৫৩তম ম্যাচ খেলতে নেমেছিলেন।

৪৩ রানের মধ্যে ৩ ব্যাটসম্যানকে সাজঘরের দিকে যেতে দেখেন কুক। তারপর জনি বেয়ারস্টোর সঙ্গে ৪৭ রানের জুটি। বেয়ারস্টো ২৭ রানে আউট হওয়ার পর বেন স্টোকসকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন কুক।

৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৪৮ বলে ১৪টি চারে ৭০ রান করেন। স্টোকস করেন ৩৮ রান।

আব্বাস ও হাসান দুজনেই ৪টি করে উইকেট নেন। বাকি দুটি নিজেদের মধ্যে ভাগ করে নেন মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ।

১২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তবে আজহার আলী ও হারিস সোহেলের ৩৮ রানের অপরাজিত জুটিতে সেই ধাক্কা সামলে ওঠেছে তারা। আজহার ১৮ ও হারিস ২১ রানে অপরাজিত ছিলেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের