‘দেশের জন্য কিছু করে দেখাতে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৮, ১৭:১৭আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৯:৪০

শারমিন আক্তার রত্না

একসময় শারমিন আক্তার রত্নার নাম জ্বলজ্বল করতো শুটিং অঙ্গনে। কিন্তু নানান কারণে তিন বছর ধরে এই শুটার কিছুটা নিষ্প্রভ। গেল বছর জাতীয় আসরে স্বর্ণপদক জিতে অবশ্য সবাইকে নতুন করে আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন। সেই সূত্রেই আগামী আগস্টের এশিয়ান গেমসের শুটিং দলে নতুন করে জায়গা হয়েছে তার। তিন বছর পর জাতীয় দলে ফিরে নতুন করে করার অপেক্ষায় রত্না।

হঠাৎ করেই জাতীয় দলে ডাক পেলেন রত্না। এশিয়ান গেমসের ঠিক এক মাস আগে ঢাকা রাইফেল ক্লাবের অনুরোধে ফেডারেশন নতুন করে সুযোগ করে দিয়েছে। তিন বছর পর জাতীয় দলে ফিরতে পেরে ঢাকা রাইফেল ক্লাবের এই শুটার বলেছেন, ‘অনেক দিন পর জাতীয় দলে ডাক পেয়েছি। অনুশীলনও করে যাচ্ছি। দেশের জন্য খেলতে পারাটা অন্যরকম ভালো লাগার। দেশের জন্য কিছু করে দেখাতে পারলে অনেক ভালো লাগে। সত্যি বলতে আবারও পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে।’

মূলত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে নিজেকে নতুন করে প্রমাণ করবেন রত্না। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। এশিয়ান গেমসের এক মাস আগে জাতীয় দলে ডাক পেয়ে কতটুকু ভালো করতে পারবেন, এ নিয়ে একসময়ের এসএ গেমস স্বর্ণপদক জয়ী নিজেই দ্বিধায় আছেন।

‘হঠাৎ করে জাতীয় দলে ডাক পেয়েছি, বেশ ভালো লাগছে। আবার শঙ্কাও জাগছে, অল্প দিনের অনুশীলনে আমি কী করতে পারব। তাও আবার এশিয়ান গেমসের মতো বড় আসরে। তারপরেও আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। সাভার থেকে এসে ট্রেনিং করছি। ডেনমার্কের কোচ আমাকে দেখবেন। তার কাছ থেকে নতুন কিছু শিখতে পারব। এখন দেখা যাক কতটুকু কী হয়’- বলেছেন এই শুটার।

/টিএ/কেআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের