এশিয়ান স্কুল দাবায় বাংলাদেশের স্বর্ণপদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৮, ২১:৪১আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২১:৪১

স্বর্ণ জিতেছে নোশিন শ্রীলঙ্কায় ১৪তম এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে বালিকা অনূর্ধ্ব-১৫ গ্রুপে নোশনি আঞ্জুম ব্লিৎজ দাবায় স্বর্ণ পেয়েছেন, তাছাড়া স্ট্যান্ডার্ড দাবাতেও তার গলায় ঝুলেছে ব্রোঞ্জ পদক।

ব্লিৎজ দাবায় নোশনি ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে স্বর্ণ জেতেন। স্ট্যান্ডার্ড দাবায় ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পান তিনি। স্ট্যান্ডার্ড দাবায় ব্রোঞ্জ পদক পাওয়ায় এই উদীয়মান দাবাড়ু মহিলা ক্যান্ডিডেট মাস্টারের খেতাব পাবেন।

স্ট্যান্ডার্ড দাবার অনূর্ধ্ব-৯ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে অষ্টম হয়েছে। এছাড়া বালিকা বিভাগে ওয়ারসিয়া খুশবু হয়েছে ১৩তম। এই প্রতিযোগিতায় বাংলাদেশ একটি স্বর্ণপদক ও দুটি ব্রোঞ্জ জিতেছে। এর আগে মনন র‌্যাপিড দাবায় ব্রোঞ্জ জিতেছিল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম