অলিম্পিকে স্বর্ণ জিতলেই ২ কোটি টাকা পুরস্কার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ১২:২৫আপডেট : ২০ জুলাই ২০১৮, ১২:২৫

অলিম্পিকে স্বর্ণ জিতলেই ২ কোটি টাকা পুরস্কার! পুরস্কার হিসেবে আন্তর্জাতিক গেমসে বিজয়ী অ্যাথলেটদের বেশ আগে থেকেই টাকা দিয়ে আসছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এবার পুরস্কারের টাকার অঙ্কটা বেড়েছে।

অলিম্পিক গেমসে ব্যক্তিগতে ইভেন্টে স্বর্ণ জয়ীদের জন্য আগে দেওয়া হতো এক কোটি টাকা, এবার সেই পরিমাণ ২ কোটি। আর দলীয় ইভেন্টে স্বর্ণ জয়ী দলকে দেওয়া হবে তিন কোটি টাকা।

এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে ২৫ লাখ আর দলীয় বিভাগে ৪০ লাখ টাকা দেওয়া হবে। কমনওয়েলথ গেমসে ১৫ লাখ টাকা পাবেন ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী, আর দলীয় ইভেন্টে পাবেন ২০ লাখ টাকা। এসএ গেমসে ব্যক্তিগত ইভেন্টে ৬ লাখ ও দলীয় বিভাগে এক লাখ টাকা করে পাবেন প্রত্যেকে।

এছাড়া কোচদেরও দেওয়া হবে অর্থ পুরস্কার। বিওএ সব মিলিয়ে ১১টি আন্তর্জাতিক গেমসের জন্য অর্থ পুরস্কার বরাদ্দ রেখেছে।

বিওএ’র নির্বাহী কমিটির সভা শেষে মহাসচিব শাহেদ রেজা বলেছেন, ‘ক্রীড়াবিদদের আরও উৎসাহ দিতে আমরা অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছি। যাতে করে খেলোয়াড়রা নিজেরা আরও ভালো খেলতে পারে।’

এছাড়া এই সভা থেকে আরও সিদ্ধান্ত হয়েছে যে, যুব গেমসের বাছাইকৃত প্রতিভাবান অ্যাথলেটদের বছরব্যাপী বিকেএসপিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘যুব গেমস থেকে তুলে আনা প্রতিভাবান অ্যাথলেটদের দীর্ঘ মেয়াদে ট্রেনিংয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। ১৪টি ডিসিপ্লিনে যারা অষ্টম শ্রেণি বা তার নীচে লেখাপড়া করছে তাদের বিকেএসপিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে বিকেএসপির সঙ্গে আমাদের আলোচনা চলছে। অভিভাবকরা সম্মতি দিলে তাদের বিকেএসপিতে পাঠিয়ে দেওয়া হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী