জুনিয়র অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী শাওন-রূপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৬

দ্রুততম মানবী রূপা ও মানব শাওন। জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের ৩৪তম আসর শুরু হয়েছে শুক্রবার। আর প্রথম দিনেই অনূর্ধ্ব-১৯ বিভাগে ছেলেদের মধ্যে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন খুলনা বিভাগের শাওন আহমেদ। তিনি সময় নিয়েছেন ১১.৪২ সেকেন্ড। আর মেয়েদের বিভাগে ১২.৬৭ সেকেন্ড সময় নিয়ে দ্রততম মানবী বিকেএসপির রূপা খাতুন। এছাড়া দুটি রেকর্ডও হয়েছে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে চমকই দেখিয়েছেন শাওন আহমেদ। বিকেএসপির অ্যাথলেটদের পিছনে ফেলে জিতেছেন স্বর্ণপদক। সেরা হয়ে এই অ্যাথলেটের অনুভূতি, ‘অনেক আনন্দ লাগছে। আমার বাবা-মায়ের স্বপ্ন ছিলো, জাতীয় আসরে খেলবো। ভালো ফল করবো। অবশেষে তা পূরণ হয়েছে। এতেই আমি অনেক খুশি।’

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে রূপা খাতুন ঘরোয়া আসরে নিয়মিত সাফল্য পেয়ে যাচ্ছেন। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিভাগে ও এ বছর জাতীয় যুব গেমসে ১০০ মিটারে সেরা হয়েছিলেন। এবার জিতলেন অনূর্ধ্ব-১৯ বিভাগের শ্রেষ্ঠত্ব।

আর জিতেই দশম শ্রেণিতে পড়ুয়া রূপা জানালেন তার ভালো লাগার কথা, ‘অনেক ভালো লাগছে। ঘরোয়া আসরে টানা সাফল্য পাচ্ছি। তবে ভবিষ্যতে ভালো করতে হলে আরো পরিশ্রম করতে হবে। সেটা কতটুকু করতে পারবো তা ভবিষ্যতই বলে দেবে।’

এছাড়া প্রথম দিনে দুটি রেকর্ডের একটি বিকেএসপির জান্নাতুলের। অনূর্ধ্ব-১৯ বিভাগে হাই জাম্পে মেয়েদের মধ্যে বিকেএসপির এই অ্যাথলেট ১.৬১ মিটার অতিক্রম করে স্বর্ণপদক জিতে নতুন রেকর্ড গড়েছেন। অন্যটি জ্যাভলিন থ্র্রোতে নড়াইল জেলার তন্ময় বৈদ্যের। ৫৫.৯২ মিটার অতিক্রম করে সেরা হয়েছেন এই অ্যাথলেট।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের