জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিজিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৮, ১৯:০১আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৯:০১

বিজিবি চ্যাম্পিয়ন পাঁচ দিনের লড়াই শেষে ২৮তম জাতীয় হ্যান্ডবলের চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ফাইনালে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে তারা হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।

বিকাল সাড়ে ৩টার ফাইনালে বিজিবি ২৫-১৭ গোলে হারায় পুলিশকে। প্রথমার্ধে তারা ১১-৫ গোলে এগিয়ে ছিল। প্রথমার্ধে মেহেদী হাসান ৭টি, সাগর ও এমদাদ ৪টি করে গোল করেন।

এর আগে দুপুর ১২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ আনসার হ্যান্ডবল দল ৪০-১৭ গোলে বান্দরবানকে হারায়।

ফাইনালে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠানে আরও ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালক কর্নেল (অবঃ) সিরাজুল ইসলাম, ফেডারেশনের সহসভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক কমিটির সম্পাদক এস.এম খালেকুজ্জামান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম