জেলা পর্যায়েও দুরন্ত হিলির শাহিনুর

হিলি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ২০:৫৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২০:৫৭

শাহিনুর ইসলাম ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম হয়েছিল হিলির শাহিনুর ইসলাম। জেলা পর্যায়েও ৩টি ইভেন্টে প্রথম হয়ে এবার সে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।  

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হাকিমপুর (হিলি) উপজেলার হয়ে হিলির জালালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী শাহিনুর ইসলাম ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে।

হিলির জালালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনার ম্যানেজিং কমিটির সভাপতি মিনহাজুল ইসলাম লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহিনুর আমাদের স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী। এর পাশাপাশি সে একজন ভালো খেলোয়াড়। সে আমাদের স্কুলের হয়ে উপজেলা পর্যায়ে খেলাধুলায় অংশ নিয়ে প্রথম স্থান লাভ করে। এর পরে জেলা পর্যায়েও সে ৩টি ইভেন্টে প্রথম হয়েছে। আগামী ১৮ জানুয়ারি রংপুরে বিভাগীয় পর্যায়ে খেলাধুলায় অংশ নেবে সে। আমাদের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। সে ভালো একজন খেলোয়াড় হয়ে গড়ে উঠবে বলে আমরা আশা করছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম