জাতীয় অ্যাথলেটিকসে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ২২:১৫আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:১৬

সেরা হওয়ার আনন্দে সেনাবাহিনীর উৎসব বাংলাদেশ সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ হলো জাতীয় অ্যাথলেটিকসের ৪২তম আসর। ১৬টি সোনা, ১৩টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ সহ সেনাবাহিনীর সংগ্রহ ৪৬টি পদক।

১৫টি সোনা, ২১টি রুপা ও ৯টি ব্রোঞ্জ সহ ৪৫টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দুটি সোনা, একটি রুপা ও চারটি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় বাংলাদেশ জেল দল।

শনিবার শেষ দিনে ছেলেদের ২০ কিলোমিটার হাঁটায় রহিমউদ্দিন, ট্রিপল জাম্পে সোহেল রানা, ডিসকাস থ্রোয়ে মামুন শিকদার, ১০ হাজার মিটার দৌড়ে আল আমিন,  ৮০০ মিটারে কামরুল হাসান ও ৪x১০০ মিটার রিলেতে তালেব-মাসুদ-মিনহাজ-সবুজ শিরোপা এনে দিয়েছেন সেনাবাহিনীকে।

এছাড়া পোলভোল্টে নৌবাহিনীর সাইফুল ইসলাম ও ৪০০ মিটার হার্ডলসে একই দলের ইবাদ আলী সোনা জিতেছেন।

মেয়েদের বিভাগে ৮০০ মিটারে সেনাবাহিনীর সুমী আক্তার ও ডিসকাস থ্রোয়ে প্রথম হয়েছেন নৌবাহিনীর জাকিয়া আক্তার। প্রতিযোগিতার শেষ ইভেন্ট মেয়েদের ৪x১০০ মিটার রিলেতে নৌবাহিনীকে শিরোপা উপহার দিয়েছেন শিরিন আক্তার, সোহাগী আক্তার, সাবিহা আল সোহা ও তামান্না আক্তার।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের